মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

গাজায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর হামলা, নিহত ৩৯, আহত কয়েকশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর ট্যাংক দিয়ে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলর সেনারা। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২২০ জন।

ফিলিস্তিন মেডিকেল রিলিফ সোসাইটির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার (১ জুন) বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি বিতরণ কেন্দ্রের কাছে সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় দখলদাররা। এতে সেখানে এত হতাহতের ঘটনা ঘটে।

আলাদাভাবে এই সংস্থাটির নেতজারিত করিডর বিতরণ কেন্দ্রের কাছে আরেকজন গুলিতে নিহত হন।

দখলদার ইসরায়েল গাজায় প্রায় ৩ মাস ধরে অবরোধ আরোপ করে রেখেছে। আগে গাজায় জাতিসংঘসহ অন্যান্য পরিচিত আন্তর্জাতিক সংস্থা ত্রাণ কার্যক্রম চালাত। কিন্তু গত মাসের শেষ দিকে দখলদাররা গাজা মানবিক ফাউন্ডেশন নামে একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু করে। কিন্তু অব্যবস্থাপনার কারণে অনেক মানুষ কোনো ত্রাণই পাননি। ক্ষুধার কষ্টে থাকা এসব মানুষ তাই ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়ে সেখান থেকে খাবার সামগ্রী নিয়ে এসেছিলেন।

এরমধ্যেই ত্রাণ নিতে যাওয়া সাধারণ মানুষকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদারদের সেনারা।

ইব্রাহিম আবু সৌদ নামে এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এপিকে বলেছেন, রাফার যে স্থানে হামলা হয়েছে সেখান থেকে ইসরায়েলি সেনারা মাত্র ৩০০ মিটার দূরে অবস্থান করছিল। তিনি জানিয়েছেন, অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। যারমধ্যে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। তাকে তারা সেখান থেকে নিয়েও যেতে পারেননি।

সূত্র: আলজাজিরা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ