শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ফ্রান্সে শিশুদের সুরক্ষায় খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটির সরকার ঘোষণা দিয়েছে—পাবলিক প্লেসে, বিশেষ করে যেখানে শিশুরা উপস্থিত থাকতে পারে, এমন খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করা হচ্ছে। এই সিদ্ধান্তকে ধরা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ হিসেবে, যার লক্ষ্য পরবর্তী প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা।

আগামী ১ জুলাই ২০২৫ থেকে ফ্রান্সে সমুদ্র সৈকত, পার্ক, স্কুলের আশপাশ, খেলাধুলার মাঠ, বাসস্টপসহ নানা খোলা জায়গায় ধূমপান করা নিষিদ্ধ করা হচ্ছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে। ফ্রান্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ক্যাথরিন ভাত্রাঁ স্পষ্ট ভাষায় বলেছেন, “যেখানে শিশু আছে, সেখানে তামাকের কোনও স্থান নেই।” তাঁর মতে, শিশুরা যেন মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।

ফ্রান্স সরকার নতুন যে নিয়ম চালু করতে যাচ্ছে, তার আওতায় পড়বে—সমুদ্র সৈকত, পার্ক ও জনউদ্যান, স্কুল প্রাঙ্গণের বাইরের অংশ, বাসস্টপ, খেলাধুলার মাঠ ও অন্যান্য খোলা জায়গা যেখানে শিশুদের উপস্থিতি স্বাভাবিক তবে ব্যতিক্রম হিসেবে রাখা হয়েছে ক্যাফে ও বারের বাইরে বসার স্থান—ফরাসি ভাষায় যাকে বলে ‘তেরাস’। এসব জায়গায় ধূমপানের অনুমতি থাকবে।

নতুন নিয়ম লঙ্ঘন করলে ১৩৫ ইউরো (প্রায় ১৫৩ মার্কিন ডলার) জরিমানা করা হবে। এ আইন বাস্তবায়নের দায়িত্ব থাকবে স্থানীয় পুলিশ বাহিনীর ওপর। তবে মন্ত্রী আশাবাদী, মানুষ স্বতঃস্ফূর্তভাবেই এই নিয়ম মেনে চলবে।

এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সাধারণ সিগারেটের ক্ষেত্রেই প্রযোজ্য। ইলেকট্রনিক সিগারেট (ই-সিগারেট) আপাতত এই আইনের আওতায় পড়ছে না। তবে মন্ত্রী জানিয়েছেন, তিনি ই-সিগারেটে থাকা নিকোটিনের মাত্রা সীমিত করার পরিকল্পনাও করছেন, যাতে সেটিও ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য হুমকি না হয়।

বিবিসির প্রতিবেদন অনুসারে, ফ্রান্সে ধূমপানবিরোধী পদক্ষেপ নতুন নয়। ২০০৮ সাল থেকে দেশটিতে রেস্তোরাঁ, নাইটক্লাবসহ সকল ঘরোয়া পরিবেশে ধূমপান নিষিদ্ধ। সৈকত ও পার্কে ধূমপান নিষিদ্ধ করার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল, কিন্তু উপযুক্ত আইনগত ডিক্রি না থাকায় সেটি বাস্তবায়ন করা যাচ্ছিল না।

তবে ইতোমধ্যেই দেড় হাজারের বেশি পৌরসভা স্বেচ্ছায় এই নিষেধাজ্ঞা চালু করেছে। ফ্রান্সের বহু সৈকত ইতোমধ্যে ধূমপানমুক্ত এলাকায় পরিণত হয়েছে, যা এখন এই নতুন জাতীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই নতুন আইন শুধু শিশুদের স্বাস্থ্য রক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি ভবিষ্যতের একটি ধূমপানমুক্ত প্রজন্ম গড়ার পথ তৈরি করছে। তথ্যসূত্র : বিবিসি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ