শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সাইকেলে ১৩ দেশ পাড়ি দিয়ে হজে বেলজিয়ামের যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বপ্ন ছিল সাইকেলে হজ করা। আর সেই স্বপ্ন বাস্তবায়নে দুঃসাহসী যাত্রা শুরু করেন বেলজিয়ামের যুবক আনাস আল রাজকি। টানা তিন মাস সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছেছেন তিনি। নিজ দেশ থেকে সৌদি আরবে পৌঁছতে তাকে পাড়ি দিতে হয়েছে সাত হাজার কিলোমিটার রাস্তা এবং ১৩টি দেশের সীমানা। যার মধ্যে আছে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, বসনিয়া ও জর্দান।

তিনি জর্দানসংলগ্ন সৌদি আরবের হালাত আম্মার সীমানা দিয়ে দেশটিতে প্রবেশ করেন। তিনি এবারের হজ কার্যক্রমে অংশ নিতে যাচ্ছেন।

আনাস আল রাজকি বলেন, গত মার্চে পবিত্র রমজানে শুরু হয়েছিল তার পবিত্র যাত্রা। নিজের দীর্ঘ যাত্রা সম্পর্কে তিনি বলেন, ‘এটা একটা স্বপ্ন।

আমি কখনো ভাবিনি মক্কায় পৌঁছতে পারব। আমি সৌদি আরবে পৌঁছে আনন্দ অনুভব করছি।’

আনা যাত্রাপথে মানুষের সহযোগিতার বর্ণনা দিয়ে বলেন, ‘তারা আমাকে যাত্রা অব্যাহত রাখতে অনুপ্রাণিত করেছেন। আমার বারবার মনে হচ্ছিল, আমি বছরের পর বছর লালন করে রাখা স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছি।

এখন আমি চাই কাবার খুব কাছে যেতে এবং তা নিজ চোখে দেখতে। আমার এই যাত্রাটি একই সঙ্গে আধ্যাত্মিক সফর ও ধৈর্যের পরীক্ষা ছিল। কেননা আমাকে গ্রাম ও শহর, সমতল ও পাহাড়ি ভূমি অতিক্রম করে আসতে হয়েছে। কখনো কখনো বিরূপ আবহাওয়া ও একাকিত্বের শিকার হতে হয়েছে।’

সূত্র: গালফ নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ