শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

জেরুজালেমে সাইরেন, হুতির ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সেনাদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জেরুজালেমে রবিবার সাইরেন বাজার কিছুক্ষণ পর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এএফপির সাংবাদিকদের বরাতে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের বিভিন্ন এলাকায় কিছুক্ষণ আগে সাইরেন বাজার পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।’

এ ছাড়া ইসরায়েলের জরুরি উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, এই হামলায় কেউ আহত হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি।

পরে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করে দাবি করে, তারা তেল আবিবের কাছাকাছি বেন গুরিওন বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর আগে বৃহস্পতিবার ইয়েমেন থেকে ছোড়া আরো দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। সে সময় এমডিএ জানায়, প্রথম হামলার সময় আশ্রয় নিতে গিয়ে অন্তত একজন আহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে হুতি বিদ্রোহীরা একাধিকবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের দাবি জানিয়ে বিদ্রোহীরা এসব হামলা চালায়। তবে গাজায় দুই মাসব্যাপী যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ রেখেছিল। মার্চে ইসরায়েল আবার গাজায় অভিযান শুরু করলে হুতিও তাদের হামলা চালানো শুরু করে।
সম্প্রতি হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, গাজায় ইসরায়েলি অভিযান তীব্র হওয়ায় তারা ইসরায়েলের হাইফা বন্দরে ‘নৌ অবরোধ’ আরোপ করবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ