শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সৌদি থেকে বের করে দেওয়া হলো হাজারো পাকিস্তানিকে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।

শুধু সৌদি আরবই নয়, একই অভিযোগে গত ১৬ মাসে ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকেও ফেরত পাঠানো হয়েছে আরও ৩৬৯ জন পাকিস্তানিকে।

সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির এক অধিবেশনে এ তথ্য তুলে ধরেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিক্ষাবৃত্তির অভিযোগে ফেরত আসা এসব নাগরিকের একটি তালিকা প্রস্তুত করেছে, যা দেশটির সংবাদমাধ্যম জাতীয় দৈনিক ডনের হাতে এসেছে।

ভিক্ষাবৃত্তির মতো কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় ফেরত আসা নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। এক বিবৃতিতে তিনি জানান, এইসব নাগরিকের পাসপোর্ট বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

তিনি আরও বলেন, যাদের পাসপোর্ট বাতিল করা হবে, তারা আগামী পাঁচ বছর পর্যন্ত নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না।

প্রসঙ্গত, বিদেশে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়া পাকিস্তানি নাগরিকদের বিষয়টি দীর্ঘদিন ধরে দেশটির জন্য একটি অস্বস্তিকর সংকট হয়ে রয়েছে। দরিদ্রতা ও প্রলোভনের শিকার হয়ে অনেক পাকিস্তানি নাগরিক নিজেদের সহায়-সম্পদ বিক্রি করে ভুয়া এজেন্টদের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাড়ি জমান। বিদেশে গিয়েও কাজ না পেয়ে তারা শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তিতে নাম লেখান।

এ ছাড়া হজ কিংবা ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে অবস্থান দীর্ঘায়িত করে অনেকেই সেখানে অবৈধভাবে বসবাস শুরু করেন এবং জীবিকা নির্বাহের উপায় হিসেবে ভিক্ষাকেই বেছে নেন।

এই প্রবণতা বন্ধে পাকিস্তান সরকার নানা পদক্ষেপ নিলেও বাস্তব ক্ষেত্রে তেমন ফল মিলছে না। বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সূত্র : ডন, জিও টিভি

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ