শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সৌদিতে ১৩ হাজার প্রবাসী গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে ১৩ হাজার ১১৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। আবাসিক, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ মে) সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।  

প্রতিবেদনে জনানো হয়, আবাসিক আইন লঙ্ঘনের জন্য ৮ হাজার ১৫০ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টায় ৩ হাজার ৩৪৪ জন এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরো ১ হাজার ৬২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন এবং আশ্রয় দিয়ে সাহায্য করে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা, পাশাপাশি তার যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

এ ছাড়া সন্দেহজনক অভিযুক্তদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি ৯১১ নম্বর এবং দেশটির অন্যান্য অঞ্চল থেকে অভিযোগ জানাতে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ