বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসরায়েলি হামলায় ১৬ হাজার ৫০০ জনেরও বেশি শিশু নিহত: পরিসংখ্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৩ সালের অক্টোবরের পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় ১৬ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশু ও কিশোর নিহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এসব শিশু ইসরায়েলি সেনাদের গোলাবর্ষণ ও বোমাবর্ষণের শিকার হয়েছে।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, নিহতদের মধ্যে এক বছরের কম বয়সী ৯১৬ শিশু, এক থেকে পাঁচ বছরের মধ্যে ৪৩৬৫ শিশু এবং ছয় থেকে ১২ বছর বয়সী ৬১০১ জন শিশু এবং ১৭ বছরের কম বয়সী ৫ হাজার ১২৪ জন কিশোর-কিশোরী রয়েছে।

মন্ত্রণালয় উল্লেখ করেছে, এসব পরিসংখ্যান গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের মাত্রা এবং দখলদার বাহিনীর সংঘটিত অপরাধের অমানবিকতাকে তুলে ধরে।

চিকিৎসা কর্মকর্তারা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবিক সংস্থাগুলোকে ‌‌গাজার পরিস্থিতির জন্য আইনি ও নৈতিক দায়িত্ব গ্রহণ, যুদ্ধ বন্ধ করার জন্য জরুর