শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

গাজা পরিস্থিতি উদ্বেগজনক ও বেদনাদায়ক: নতুন পোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সদ্য দায়িত্ব নেওয়া পোপ লিও চতুর্দশ যুদ্ধবিধ্বস্ত গাজায় পর্যাপ্ত মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। মানবিক সংস্থাগুলো বলেছে, গাজায় সর্বাত্মক অবরোধের ফলে খাদ্য ও ওষুধের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

বুধবার (২১ মে) সেন্ট পিটার্স স্কয়ারে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে তার প্রথম সাপ্তাহিক বক্তৃতায় পোপ বলেছেন, ‘গাজা উপত্যকার পরিস্থিতি উদ্বেগজনক এবং বেদনাদায়ক।’

তিনি বলেছেন,  ‘পর্যাপ্ত মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার এবং শত্রুতা বন্ধ করার জন্য আমি আমার আন্তরিক আবেদন পুনর্নবীকরণ করছি, যার হৃদয়বিদারক মূল্য দিতে হচ্ছে শিশু, বৃদ্ধ, অসুস্থদের।’ 

ভ্যাটিকান সিটি থেকে এএফপি এই খবর জানায়।

৮ মে ক্যাথলিক চার্চের প্রথম মার্কিন পোপ নির্বাচিত হওয়া লিও এখন পর্যন্ত শান্তিকে তার পোপত্বের মূল বিষয় করে তুলেছেন। তিনি ইসরাইল-হামাস যুদ্ধ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

গাজায় তীব্র সামরিক অভিযান বন্ধ করে অবরুদ্ধ উপত্যকায় জরুরি মানবিক ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের ওপর ব্যাপক আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে।

জাতিসংঘ সোমবার ঘোষণা করেছে, ২ মার্চ ইসরায়েল  গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করলে খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। জাতিসংঘের ঘোষণার পর প্রথমবারের মতো গাজায় সাহায্য পাঠানোর অনুমতি পেয়েছে। কিন্তু সাহায্যকারী গোষ্ঠীগুলো বলেছে, অনুমোদিত মানবিক সাহায্যের পরিমাণ চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ