মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা : বেজে উঠল সাইরেন, প্রধান বিমানবন্দর বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেন থেকে রবিবার সকালে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে সতর্কতা হিসেবে ইসরায়েলে সাইরেন বেজে ওঠে এবং ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। চ্যানেল ১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

জানা গেছে, বেন গুরিয়ন ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর এটি। বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, রোববার সকালে মধ্যে ইসরায়েলে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে ইসরায়েলের মধ্যাঞ্চলজুড়ে সতর্কতাস্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।

চ্যানেল ১২ ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানায়, ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।

মূলত ইয়েমেনের ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। হুতিরা বলছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করছে।

চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল। এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তখনও কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ