শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

পেহেলগামে হামলার অজুহাতে দুই হাজারের বেশি কাশ্মীরি আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতের অবৈধ দখলে থাকা জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ। তিনি বলেছেন, পেহেলগাম হামলার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত দুই হাজারের বেশি কাশ্মীরিকে আটক করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারত পরিকল্পিতভাবে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে দমন করতে গণগ্রেফতার, জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আসিম ইফতিখার আরও বলেন, গত কয়েক বছরে কাশ্মীরে হাজার হাজার অচিহ্নিত ও অজানা গণকবরের খোঁজ পাওয়া গেছে, যা ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের গভীর সংকেত বহন করে।

তিনি জানান, তদন্তে দেখা গেছে, ভারতীয় দখলদার বাহিনী সাধারণ নাগরিকদের অপহরণ করে, নির্যাতন চালায় ও আদালতের বাইরে হত্যা করে। তিনি নিখোঁজ ব্যক্তিদের সংকট সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পেহেলগামে হামলার অজুহাতে দুই হাজারের বেশি কাশ্মীরি আটক
পাক-যুদ্ধবিমান ভূপাতিতের দাবিকে ‘বাকওয়াস’ বললেন মার্কিন বিশ্লেষক
পাকিস্তানি প্রতিনিধি জোর দিয়ে বলেন, এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হলে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি ও সংঘাত প্রতিরোধের জন্য আন্তর্জাতিক সমাজকে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।

সূত্র: জিও নিউজ

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ