সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সাড়ে পাঁচ মাসে হাফেজা হলো ৯ বছরের ইভা সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি, জানা যাবে শবে বরাতের তারিখ ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন

পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুসে' লণ্ডভণ্ড ভারত: ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, দুই বিমান ঘাঁটি ধ্বংস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতের ক্রমাগত উস্কানির সরাসরি জবাবে "অপারেশন বুনিয়ানুম মারসুস" নামে একটি বৃহৎ পরিসরে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। উধমপুর বিমান ঘাঁটি এবং পাঠানকোট বিমান ঘাঁটিতে ব্যাপক আঘাত হেনেছে। 'অপারেশন সিঁদুর' এর প্রত্যাঘাতে পাকিস্তানের চালানো এই হামলায়, ভারতীয় সেনাবাহিনীর ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, দুইটি বিমান ঘাঁটি, একটি ব্রিগেড সদর দপ্তর এবং উরিতে সরবরাহ ডিপো ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। একই সাথে সাইবার হামলা চালিয়ে পাকিস্তান ভারতের ৭০ শতাংশ পাওয়ার গ্রিড অকার্যকর করে দিয়েছে বলে জানা গেছে।

 নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ভারত জুড়ে একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে বিয়াসে অবস্থিত একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সফলভাবে ধ্বংস করা হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, অপারেশন বুনিয়ানুম মারসুসের অধীনে ধারাবাহিক হামলায় পাকিস্তান একাধিক উচ্চ-মূল্যবান ভারতীয় সামরিক সম্পদ ধ্বংস করেছে বলে জানা গেছে।

সূত্র মতে, বিয়াসে একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়াও ভারতের প্রধান অপারেশনাল সাইট উধমপুর বিমান ঘাঁটি এবং পাঠানকোট বিমান ঘাঁটিতে ব্যাপক আঘাত হেনেছে।

নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তান প্রতিশোধমূলক সামরিক অভিযানের অংশ হিসেবে ভারতের উধমপুর বিমান ঘাঁটিতে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি ছিল দেশীয়ভাবে তৈরি ফাতেহ-১।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর এবং উরিতে সরবরাহ ডিপো ধ্বংস করেছে। পাকিস্তানের অপ্রীতিকর ভারতীয় আগ্রাসনের জবাব অব্যাহত রয়েছে। প্রতিশোধ হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী বিভিন্ন ধরণের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

নিরাপত্তা সূত্রের মতে, সাইবার আক্রমণের মাধ্যমে পাকিস্তান ভারতের ৭০ শতাংশ পাওয়ার গ্রিড অকার্যকর করে দিয়েছে।

নিরাপত্তা সূত্রের মতে, পাকিস্তান ভারতের উধামপুর বিমানঘাঁটি ধ্বংস করেছে। অমৃতসরে শিখদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য এই বিমানঘাঁটি ব্যবহার করে ভারত।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ