শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

অন্তালিয়ায় আরব-ইসলামিক মন্ত্রীপরিষদের সম্মেলন: গাজা ও পশ্চিম তীরকে ঐক্যবদ্ধ করার আহ্বান, যুদ্ধবিরতির জোর দাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিবেদক

তুরস্কের অন্তালিয়া শহরে অনুষ্ঠিত আরব-ইসলামিক মন্ত্রীপরিষদের এক জরুরি সম্মেলনে গাজা ও পশ্চিম তীরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। কমিটি সতর্ক করে বলেছে, এই বিভক্তি যদি অব্যাহত থাকে তবে দ্বিরাষ্ট্র সমাধান মারাত্মকভাবে ব্যাহত হবে।

সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিন সংকটের দায়িত্ব গ্রহণের আহ্বান জানানো হয়। মন্ত্রীপরিষদ স্পষ্ট ভাষায় জানায়, তারা মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্য বহারের ঘোরতর বিরোধিতা করে এবং কোনোভাবেই ফিলিস্তিনিদের অভুক্ত রাখার যৌক্তিকতা মেনে নেওয়া যায় না।

কমিটি আরও বলেছে, একটি অঞ্চলকে বসবাসের অনুপযোগী করে ফেলে মানুষকে বাধ্যতামূলকভাবে সেখান থেকে সরিয়ে দেওয়া প্রকৃতপক্ষে জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি, যা কখনোই স্বেচ্ছায় অভিবাসন নয়।

এছাড়া, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কমিটি গাজা উপত্যকার উপর ইসরায়েলি আগ্রাসনকে “মানবিকতার সব সীমা লঙ্ঘনকারী” বলে অভিহিত করেছে এবং দখলদারিত্বেরও কঠোর নিন্দা জানিয়েছে। তারা বন্দি এবং আটক ফিলিস্তিনিদের মুক্তির দাবিও জানিয়েছে।

এই সম্মেলনের মধ্য দিয়ে আরব ও ইসলামি দেশগুলো পুনরায় তাদের একতাবদ্ধ অবস্থান তুলে ধরেছে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ