ভারতে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে নানা শহরে। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কার্যত পরিণত হয়েছে মিছিলের নগরীতে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওয়াকফ আইনের বিরোধিতা করে বৃহস্পতিবার বিশাল সমাবেশ করেছে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ।
রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কলকাতার রামলীলা ময়দানে জমিয়তের সমাবেশে ঢল নেমেছে লাখো জনতার। যার জেরে প্রায় অচল হয়ে পড়েছে মহানগরী কলকাতার ব্যস্ততম এলাকাগুলো।
বৃহস্পতিবার প্রথম প্রহর থেকেই পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, মা ফ্লাইওভার ও এজেসি বোস রোডে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। বিশেষ করে ধর্মতলা চত্বর থেকে রামলীলা ময়দান পর্যন্ত বিশাল মিছিল ও লোকজনের ব্যাপক উপস্থিতির কারণে শহরের কেন্দ্রস্থল একপ্রকার স্থবির হয়ে যায়।
প্রতিবাদকারীদের দাবি, নতুন ওয়াকফ আইন সংখ্যালঘুদের সম্পত্তি অধিকার খর্ব করবে এবং এতে মুসলিমদের বহু প্à