বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র ফেরিতে ওঠার সময় পদ্মায় তলিয়ে গেল বাস, বহু হতাহতের শঙ্কা

দাওয়াতি মিশনে কাতারে শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সফরে গেছেন বিশিষ্ট দাঈ ও সমাজসেবক শায়খ আহমাদুল্লাহ। সেখানে ওলামা সমাবেশে অংশ নেওয়াসহ পাঁচ দিন বিভিন্ন দ্বীনি মাহফিল ও সেমিনারে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) তিনি কাতার পৌঁছেছেন। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রিসিভ করেছেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের নেতারা। এসময় তারা তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন।

এদিকে কাতার পৌঁছেই ব্যস্ততা শুরু হয়ে গেছে শায়খ আহমাদুল্লাহর। এদিন মুশাইরিবের গানেম মসজিদে ওলামা সমাবেশে যোগ দেন তিনি। আজ বুধবার ওয়াকরাহের হামজাহ মসজিদে তার আলোচনা পেশ করার কথা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সানাইয়্যাহ’র আলাতিয়্যাহ মসজিদ ও পরদিন জুমাবার ইসলামিক কালচারাল সেন্টারে (ফানার হল) দাওয়া সেমিনারে এবং ১২ এপ্রিল শনিবার আলখোরের নাসের বিন আব্দুল্লাহ আল মিসনাদ মসজিদের মাহফিলে তিনি অংশ নেবেন।

এই পাঁচ দিনের কর্মসূচিতে কাতার প্রবাসীদের উপস্থিত থাকতে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমমন্ত্রন জানানো হয়েছে। দ্বীনের বিভিন্ন বিষয়ে যারা প্রশ্ন করবেন, তারা ইত্তেহাদ পেজের ম্যাসেজ বক্সে প্রশ্নটি পাঠিয়ে দেবেন। পাঠানো প্রশ্নগুলোর মধ্য থেকে বাছাইকৃত প্রশ্নগুলোর উত্তর দেবেন এই দাঈ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ