বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র ফেরিতে ওঠার সময় পদ্মায় তলিয়ে গেল বাস, বহু হতাহতের শঙ্কা

দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে, মুসলমানদের প্রতি মমতার বার্তা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে ওয়াকফ সংশোধনী আইন পাসের মাধ্যমে মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার পাঁয়তারার মধ্যে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি পশ্চিম বাংলার সংখ্যালঘু ‍মুসলিমদের আশ্বস্ত করে বলেছেন, ‘দিদি’ হিসেবে তিনি মুসলিমদেরও পাশে থাকবেন এবং তাদের সম্পত্তি রক্ষা করবেন।

বুধবার (৯ এপ্রিল) নেতাজি ইন্ডোরের একটি সভা থেকে তিনি এ কথা জানান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আনন্দবাজার। আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) মহাবীরজয়ন্তী। সেই উপলক্ষে জৈন সম্প্রদায়ের উদ্যোগে এই ‘নবকার মহামন্ত্র দিবস’ উদ্‌যাপিত হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপানারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে। জিও, জিনে দো (বাঁচুন, বাঁচতে দিন)।’

পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছে, দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের সম্পত্তি রক্ষা করবে। কেউ উস্কানিতে পা দেবেন না।’

এদিকে, ওয়াকফ বিল সংসদে পাশ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তাতে সই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর আইনের গেজেটও হয়েছে।

নতুন আইন নিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘সমগ্র সমাজের স্বার্থে, মুসলিম সম্প্রদায়ের স্বার্থে এই চমৎকার আইন (ওয়াকফ আইন) প্রণয়নের জন্য আমি দেশের সংসদকে অভিনন্দন জানাই। এখন ওয়াকফের পবিত্র চেতনা সুরক্ষিত হবে। মুসলিমদের অধিকারও সুরক্ষিত হবে এই আইনের ফলে।’

কংগ্রেসসহ বিরোধীদের উদ্দেশ্যে মোদী বলেছেন, ‘তোষণের রাজনীতি নতুন নয়। স্বাধীনতার সময়ই এই তোষণের বীজ বপন করা হয়েছিল। দ্বি-জাতি তত্ত্ব সাধারণ মুসলিমদের সিদ্ধান্ত ছিল না। তোষণের রাজনীতির মাধ্যমেই কংগ্রেস ক্ষমতা পেয়েছে। কিছু মৌলবাদী নেতা সম্পদ পেয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মুসলিমরা কী পেয়েছেন? গরিব মুসলিমরা কী পেলেন?’

এদিকে, ওয়াকফ আইন অসংবিধানিক —এই অভিযোগ করে ইতোমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে কংগ্রেস।

স্বাধীনতার সময়ের প্রসঙ্গ টেনে এনে বুধবার (৯ এপ্রিল) মমতা বলেন, ‘বিভাজন তো আমরা করিনি। সেই স্বাধীনতার সময়ে হয়েছে। কেউ কেউ আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যে উস্কানি দিচ্ছে। তাতে পা দেবেন না।’

ভোটের পরিসংখ্যান অনুযায়ী গত ১৪ বছর ধরে বাংলায় সংখ্যালঘুদের একটচেটিয়া সমর্থন রয়েছে তৃণমূলে। আর তা ইতোমধ্যে মমতার দলের রাজনৈতিক পুঁজিতেও পরিণত হয়েছে। বিজেপি প্রায়ই তৃণমূলের বিরুদ্ধে ‘সংখ্যালঘু তোষণের’ অভিযোগ তোলে।

মমতা তা উড়িয়ে দিতে চেয়ে বলেছেন, ‘এখানে (বাংলায়) ৩৩ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন। আমরা কী করব, তাদের বার করে দেব?’

ওয়াকফ নিয়ে যে যৌথ সংসদীয় কমিটি গঠন হয়েছিল, তাতে ক্রমাগত তৃণমূল বিরোধিতা করে গিয়েছে। আগামী বছর বিধানসভা ভোটের আগে ওয়াকফকে ‘হাতিয়ার’ করে তৃণমূল যে সংখ্যালঘুদের ‘ভরসার বার্তা’ দিতে চাইবে, তা নানা ভাবেই স্পষ্ট হচ্ছিল। বুধবার (৯ এপ্রিল) মমতা নিজেই বলে দিলেন, ‘দিদি’ রক্ষা করবে সংখ্যালঘুদের সম্পত্তি। সূত্র: আনন্দবাজার

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ