বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব 

আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরের ম্যান্ডেলা হলে সোমবার অনুষ্ঠিত একটি বার্ষিক সভা থেকে ইথিওপিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আব্রাহাম এনগোসকে বহিষ্কার করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুয়ান্ডায় সংঘটিত গণহত্যা স্মরণে অনুষ্ঠিত এই সভায় ইসরায়েলি রাষ্ট্রদূতের অপ্রত্যাশিত উপস্থিতির বিরুদ্ধে আফ্রিকার একাধিক দেশের প্রতিনিধি দল আপত্তি জানায়। এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূতের উপস্থিতি নিয়ে প্রতিবাদ ওঠার পর সভা সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং শেষ পর্যন্ত রাষ্ট্রদূত এনগোস সভাস্থল ত্যাগ করলে সভা পুনরায় শুরু হয়।

ঘটনার পর আফ্রিকান ইউনিয়ন এ বিষয়ে তদন্ত শুরু করেছে, বিশেষ করে কে বা কোন পক্ষ ইসরায়েলি রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন গঠনের পর থেকে অ-আফ্রিকান ৮৭টি দেশকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে পর্যবেক্ষক রাষ্ট্রের কোনো ভোটাধিকার নেই, কেবল নির্দিষ্ট আলোচনায় অংশগ্রহণ করতে পারে।

১৯৭৩ সালে সর্বপ্রথম ফিলিস্তিনি মুক্তি সংস্থা (পিএলও) পর্যবেক্ষক মর্যাদা পায় এবং আফ্রিকার অধিকাংশ দেশ তাদের জোরালো সমর্থন দিয়ে আসছে।

গত কয়েক বছরে ইসরায়েল আফ্রিকান ইউনিয়নে পর্যবেক্ষক সদস্যপদ পাওয়ার চেষ্টা করে এবং ২০২১ সালে তা অর্জন করে। কিন্তু আফ্রিকান ইউনিয়নের সনদের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে—বিশেষ করে ফিলিস্তিনি ভূখণ্ড দখল অব্যাহত রাখার প্রেক্ষিতে—ইসরায়েলের সদস্যপদ পরবর্তীতে বাতিল করে দেওয়া হয়।

সাম্প্রতিক এই বহিষ্কারের ঘটনা ইসরায়েলের আফ্রিকান কূটনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ