বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

ইসরায়েল-আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ফিলিস্তিন নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিরাতের সরকারি বিবৃতির উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম এএফপি জানায়, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করছেন, যা খুবই বিরল একটি ঘটনা। এই সফরে তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। 

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রোববার(৬ এপ্রিল) দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার 'গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকট' ও যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকে গাজা সংঘাতে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ সীমিত হয়ে পড়ে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আবুধাবিতে অনুষ্ঠিত ওই বৈঠকে, 'শেখ আবদুল্লাহ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে কাজ করার অগ্রাধিকারের ওপর জোর দিয়েছেন।' বৈঠকে তিনি দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। এ বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরুর ওপর গুরুত্ব আরোপ করেন আমিরাতের এ নেতা।

ইসরায়েল এই আলোচনা শেষে তাৎক্ষণিকভাবে কোনো বিবরণ দেয়নি। তবে গিদিওন সার সামাজিক মাধ্যম এক্সে বলেছেন, এটা শেখ আবদুল্লাহর সঙ্গে তার দ্বিতীয় বৈঠক।

সার আরও বলেন, 'আমরা আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়েছি। মধ্যপ্রাচ্যে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। তবে এ বিষয়ে সহযোগিতা ও স্থিতিশীলতা উন্নত ভবিষ্যত অর্জনের জন্য অংশীদার রয়েছে।'

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ