বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


মসজিদে হারামে রেকর্ডসংখ্যক মুসল্লির নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজানে ওমরা পালনের জন্য মক্কার মসজিদে হারামে সারা বিশ্বের মুসলমানেরা ভিড় করেছেন। এতে রেকর্ডসংখ্যক মুসল্লি দেখল সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদ। রমজানের ২২তম দিন থেকে ২৩তম রাত পর্যন্ত ৩০ লাখেরও বেশি মুসল্লি একত্রিত হয়ে নামাজ আদায় করেছেন, যা এ মৌসুমের অন্যতম বৃহৎ সমাবেশ বলে মনে করা হচ্ছে।

সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ প্রকাশিত তথ্য অনুযায়ী, দিনভর মসজিদে ধারাবাহিকভাবে মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফজরের নামাজে ৫ লাখ ৯২ হাজার ১০০ মুসল্লি, জোহরে ৫ লাখ ১৮ হাজার, আসরে ৫ লাখ ৪৭ হাজার ৭০০, মাগরিবে ৭ লাখ ১০ হাজার ৫০০ মুসল্লি এবং এশা ও তারাবিহতে ৭ লাখ ৩২ হাজার ৭০০ মুসল্লি ছিলেন। এছাড়া, মসজিদের প্রধান প্রবেশদ্বারগুলোর মাধ্যমে ৬ লাখ ৬২ হাজার ৫০০ ওমরাহ পালনকারী প্রবেশ করেছেন। খবর গালফ নিউজের।

কিং আবদুল আজিজ গেট দিয়ে সর্বাধিক ২ লাখ ৩৫ হাজার ৮০০ ওমরা পালনকারী প্রবেশ করেছেন, যা অন্য সব প্রবেশদ্বারের তুলনায় সর্বোচ্চ।

এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লির সমাগম হয়। কিং ফাহদ গেটে ১,৭২