শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

অন্ধকার জগৎ ছেড়ে আলোকিত জীবনে জাপানি অভিনেত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এক সময় ছিলেন অন্ধকার জগতের বাসিন্দা। করতেন পর্ন ছায়াছবি। তবে জনপ্রিয় জাপানি অভিনেত্রী কায়ে আসাকুরা এবার আলোর সন্ধান পেয়েছেন। যুক্ত হয়েছেন আলোর মিছিলে। এখন তিনি আলোকিত জীবনের বাসিন্দা। 

রে লিল ব্ল্যাক নামে পরিচিত এই তারকা সম্প্রতি মালয়েশিয়া ভ্রমণ করে সেখানের একটি মসজিদে ইসলাম গ্রহণ করেন। 

অবকাশ যাপনের জন্য ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই তারকা মালয়েশিয়া ভ্রমণে যান। সেখানে এক মুসলিম বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলে তার জীবনে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়। পুত্রজায়ার একটি মসজিদে প্রবেশের মুহূর্তটি তার হৃদয়ে গভীরভাবে দাগ কাটে এবং ইসলাম সম্পর্কে জানার আগ্রহ জন্মে।

পরবর্তী সময়ে তিনি জাপানে ফিরে আসার পর ইসলাম নিয়ে গবেষণা শুরু করেন, কোরআনের অনুবাদ পড়েন এবং ইসলামিক স্কলারদের বক্তব্য শোনেন। ২০২৪ সালের অক্টোবর মাসে, টোকিওর একটি ইসলামিক সেন্টারে যাওয়ার সময় হিজাব পরিহিত একটি ভিডিও শেয়ার করলে এটি দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এদিকে তার ইসলাম গ্রহণের সিদ্ধান্তকে অনেকে সমর্থন করলেও, অনেকে সন্দেহ প্রকাশ করেন, বিশেষ করে তার পূর্ববর্তী ক্যারিয়ারের কারণে। কিন্তু সমালোচনার মুখেও তিনি থাকেন অবিচল এবং স্পষ্ট জানান যে, তার বিশ্বাস সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, অন্যদের এটি নিয়ে বিচার করার অধিকার নেই।

পবিত্র মাহে রমজান শুরুর আগে থেকেই রে লিল ব্ল্যাক তার পূর্বের সমস্ত আপত্তিকর কনটেন্ট স্যোশাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেছেন।

এ ছাড়াও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার নাম ব্যবহার করে প্রকাশিত কোনো নতুন প্রাপ্তবয়স্ক ভিডিও প্রকাশ পেলে জানবেন- তা ইসলাম গ্রহণের আগের সময়ের রেকর্ডিং।

এছাড়া রমজানের প্রথম দিন ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি আশা করি, আমরা সবাই এই পুরো মাস আল্লাহর কাছাকাছি থাকার চেষ্টা করব এবং আমাদের প্রিয়জন, পরিবার, ভাই ও বোনদের সঙ্গে ভালো সময় কাটাব। আমি খুবই উচ্ছ্বসিত। আল্লাহ আমাকে এবং তোমাদের সবাইকে এই মাস সফলভাবে পার করার শক্তি দান করুন। রমজান মোবারক।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ