শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

মধ্যপ্রাচ্যে ৩০ মার্চ ঈদুল ফিতর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরব ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা ২৯টি হবে এবং ৩০ মার্চ ঈদুল ফিতরের প্রথম দিন হবে।

কুয়েতের আল ওজাইরি বিজ্ঞানকেন্দ্রের ঘোষণার উদ্ধৃতি দিয়ে আরব টাইমস এ খবর প্রকাশ করেছে।

আল ওজাইরি বিজ্ঞানকেন্দ্র জানিয়েছে, ২৯ মার্চ সৌদি আরব এবং কুয়েতের আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য, তবে অসম্ভব হবে না।

সংস্থাটি বলেছে, ২৯ মার্চ দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে। কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কুয়েতের এ বিজ্ঞান কেন্দ্রটি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হলেও পূবদিকের দেশগুলোতে ওইদিন ঈদ শুরু হবে না।

দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। তারা হয়তো ৩০টি রমজান পূর্ণ করবে। কুয়েতের এই বিজ্ঞানকেন্দ্রটি আরও বলেছে, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি।

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের পরদিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও এক বার্তায় জানিয়েছে, এবার রোজা ২৯টি হতে পারে এবং ৩১ মার্চ দেশে পালিত হতে পারে ঈদুল ফিতর। যদিও এটা চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ