বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

আফগানিস্তানে ৬০০ মাদকসেবীকে চিকিৎসার পাশাপাশি শেখানো হলো কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে অন্তত ৬০০ মাদকসেবীকে চিকিৎসা দিয়ে সারিয়ে তোলার পাশাপাশি কর্মমুখী শিক্ষা দেওয়া হয়েছে। যেন স্বাভাবিক জীবনে ফিরে তারা কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন। সুস্থ হওয়া এসব ব্যক্তিকে সার্টিফিকেট দেওয়া হয়েছে।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটিকে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, এই ব্যক্তিদের পড়তে ও লিখতে জানাও শেখানো হয়েছে।

কান্দাহারের সামাজিক ও শ্রম বিভাগের পরিচালক উবায়দুল্লাহ ওয়াকাদ বলেছেন, “এই প্রোগ্রামের আওতায় ৬০০ ব্যক্তিকে ছয়টি আলাদা কর্মমুখী শিক্ষা দেওয়া হয়েছে। তারা নিজেদের বাড়িতে ফিরে যাবে। এছাড়া তাদের কাজ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশও দেওয়া হবে।”

কান্দাহার মাদক নিরাময় কেন্দ্রের প্রধান আব্দুল শাকুর শাকিব বলেছেন, “শারীরিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি, আমরা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে থাকি। এছাড়া তাদের পুনর্বাসন প্রশিক্ষণও দিয়ে থাকি। যেন তারা সমাজের সঙ্গে মিশতে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে।”

কর্মমুখী শিক্ষা পাওয়া ফরহাদ নামে এক ব্যক্তি বলেন, “এখানে আমাদের চিকিৎসার ওপর বেশ গুরুত্ব দেওয়া হয়। চিকিৎসার পর আমরা আবারও আগের স্বাস্থ্য ফিরে পেয়েছি। সঙ্গে আমাদের কর্মমুখী শিক্ষা দেওয়া হয়েছে। আমি শিখেছিল সেঁলাইয়ের কাজ। এই কেন্দ্র ছাড়ার পর আমার নিজস্ব ব্যবসা দেওয়ার পরিকল্পনা রয়েছে।”

গুলাব নামে অপর এক ব্যক্তি বলেছেন, “যখন আমি এই মাদক নিরাময় কেন্দ্র ছেড়ে যাব, আমি তরুণদের উপদেশ দেব তারা যেন মাদক ছেড়ে দেয়। কারণ এটি ক্ষতিকর। আমার নিজের দর্জির দোকান দেওয়ার ইচ্ছা আছে।”

এক কর্মকর্তা জানিয়েছেন, প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিদের ২০০ ডলার সমপরিমাণের যন্ত্রাংশ দেওয়া হবে। যেন এসব যন্ত্রাংশ ব্যবহার করে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারে।

সূত্র: তোলো নিউজ

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ