শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

গাজা ইস্যুতে মুসলিম বিশ্বের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে আরবসহ মুসলিম দেশগুলোর বিকল্প প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। 

ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা গাজা উপত্যকার পুনর্গঠন পরিকল্পনার এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরবের জেদ্দায় শনিবার (৮ মার্চ) ৫৭ সদস্যের ওআইসির এক জরুরি বৈঠক শেষে এ প্রস্তাব গ্রহণ করা হয়।

মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক তহবিল সংস্থাগুলিকে দ্রুত এই পরিকল্পনার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ওআইসির অনুমোদনকে স্বাগত জানান। তিনি আরও জানান, এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সম্মতি আশা করছেন। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নসহ জাপান, রাশিয়া, চীন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো দ্বারা প্রস্তাবটি গৃহীত হলে এটি একটি আন্তর্জাতিক পরিকল্পনায় পরিণত হবে বলেও  আশা করা হচ্ছে।

এছাড়াও ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী একটি যৌথ বিবৃতিতে তাদের সমর্থন জানিয়ে বলেন, ফিলিস্তিনি বাসিন্দাদের উৎখাত না করে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য এটি একটি বাস্তবসম্মত পথ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ