ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। মিসরের রাজধানী কায়রোতে এক জরুরি শীর্ষ সম্মেলনে আরব নেতারা গাজার জন্য ৫৩ বিলিয়ন ডলার মূল্যের একটি পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গাজা দখল’ এবং দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করে নিজেরাই বিকল্প প্রস্তাব হাজির করেছেন।
এই পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠনে পাঁচ হাজার ৩০০ কোটি ডলারের প্রয়োজন হবে।
বিপুল এই অর্থ নিশ্চিতে আন্তর্জাতিক দাতাদের সঙ্গেও শিগগিরই একটি সম্মেলনে বসতে যাচ্ছে আরব দেশগুলো। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ কখন শুরু হবে তা জানা যায়নি।
