বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টানা তৃতীয়বারের মতো এবারও পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন (৩ মার্চ) তারাবির নামাজ আদায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে সমাগম ঘটলো হাজারও মুসল্লির। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সম্মিলিত প্রয়াসে পূর্ণতা পায় এই আয়োজন। এসময় তরুণ ইমাম ফরাজ 

হোসেনের নেতৃত্বে সম্পন্ন হয় তারাবির নামাজ। যেখানে সন্ধ্যার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ার। হাজারো মুসল্লির কন্ঠে সমস্বরে উচ্চারিত হয়,'নারায়ে তাকবির,আল্লাহু আকবার'।

নামাজ আদায় শেষে যু্দ্ধ থেকে পরিত্রাণ এবং সকল প্রকার সংকট থেকে মুসলিমদের হেফাজত উত্তরণের জন্য মহান রবের দরবারে করা হয় বিশেষ মোনাজাত। এছাড়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। 

মোনাজাতে গৃহহারা,পরিবার হারানো অসহায় ফিলিস্তিনবাসীদের জন্য কান্নায় ভেঙে পরে হাজারো মানুষ। সংকট থেকে মুক্তি লাভের জন্য দোয়া করা হয় মুসলিম দেশ বিশেষত আফগানিস্তান এবং সুদানের জন্যও।

এবিষয়ে উদ্যোক্তারা জানান, ইসলামভীতি দূর করা,যু্দ্ধ এবং সংকটে মুসলিমদের একাত্মতা, ধর্মের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানানো এবং সম্প্রীতির বার্তা তুলে ধরতেই এমন আয়োজন। এছাড়া সারা বিশ্বে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত টাইমস স্কয়ারে এসময় তারাবির নামাজে অংশ নেন নারীরাও।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিজাব পরিহিত এক মুসলিম নারী বলেন, আমরা চাই বিশ্ব থেকে ইসলামোফোবিয়া দূর হোক, হিজাবকে পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় নিয়ম পালনের একটি উপকরণ হিসেবেই বিবেচনা করা হোক।

তিনি আরও বলেন, তাছাড়া এখানে আমরা সমবেত হয়েছি মুসলিম-অমুসলিম সবার সাথে রমজানের বিশেষ মূহুর্তগুলো ভাগ করে নিতে। একসাথে খাবার খাওয়াসহ নিজ ধর্ম সম্পর্কে অমুসলিমদের পরিচয় করানো  অসাধারণ একটি বিষয়।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ