বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মসজিদে হারামের ইমামদের সঙ্গে বৈঠকে শায়খ সুদাইস, ছবি: সংগৃহীত

প্রতিবছরের মতো আসন্ন রমজান মাসে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এই দুই মসজিদের তারাবি ও তাহাজ্জুদ নামাজের ইমামদের তালিকা প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি এই দুই মসজিদের ইমামদের সঙ্গে রমজান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস। এ সময় রমজানবিষয়ক কর্মপরিকল্পনা প্রকাশ করেন তিনি।

প্রকাশিত তালিকা অনুসারে মসজিদে হারামে এবার মোট সাতজন তারাবির নামাজের ইমাম হিসেবে থাকবেন।

প্রতিদিন দুজন করে ইমাম তারাবির ২০ রাকাত নামাজ পড়াবেন। তারা হলেন- শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস, শায়খ ড. আবদুল্লাহ আল-জুহানি, শায়খ ড. আল-ওয়ালিদ আল-শামসান, শায়খ ড. ইয়ারিস আল-দাওসারি, শায়খ ড. মাহির বিন হামাদ আল-মুয়াইকালি, শায়খ ড. বান্দার বালিলা, শায়খ বদর আল-তুর্কি। তারা রমজানের শেষ ১০ দিন তাহাজ্জুদের নামাজও পড়াবেন।

আর মসজিদে নববিতে তারাবির নামাজে আট জন ইমাম দায়িত্ব পালন করবেন। তারা হলেন- শায়খ ড. আলী আল-হুজাইফি, শায়খ সালাহ আল বুদাইর, শায়খ ড. খালিদ আল মুহান্না, শায়খ ড. আবদুল্লাহ আল-করাফি, শায়খ ড. আবদুল্লাহ বুয়াইজান, শায়খ ড. মুহাম্মদ বারহাজি, শায়খ আহমদ বিন তালিব, শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম। তারা রমজানের শেষ ১০ দিনের তাহাজ্জুদ নামাজের ইমামতিও করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ মার্চ পবিত্র রমজান শুরু হওয়া সম্ভাবনা রয়েছে দেশটিতে।

রমজান মাসে বিশ্বের অসংখ্য মুসলিম উমরা পালন করেন। গত বছর এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম উমরা পালন করে। এ বছর দুই কোটিরও বেশি মুসল্লির আশা করছে সৌদি আরব।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ