বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


তিন জিম্মির বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও ৩৬৯ জন কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েলের সরকার।আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) তাদের মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়, হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়, শনিবার মুক্তির অপেক্ষা থাকা কারাবন্দিদের মধ্যে ৩৩৩ জনই গাজার বাসিন্দা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে গ্রেফতার হয়েছিলেন তারা। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত।

এই ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দির বিনিয়ে যে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হচ্ছে, তাদের নাম গতকা