বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

‘আন্তর্জাতিক সরকার সম্মেলন’ শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুবাই শহরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫- এ যোগদানের পর শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টা এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফিরছেন। 

ডব্লিউজিএস-এ যোগদানের পাশাপাশি, শীর্ষ সম্মেলনের মাঝে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক জোরদার সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। আলোচনাকালে, প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানান।

তিনি আরব আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তর করার জন্য আমন্ত্রণ জানান। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইউদির প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসার জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগতভাবে সম্মত হন।

প্রধান উপদেষ্টা বাণিজ্যমন্ত্রীকে বলেন, বাংলাদেশের স্বল্প খরচের শ্রম ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের শিল্প গোষ্ঠীগুলো বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। 

বাণিজ্যমন্ত্রী বলেন যে, তিনি আগামী মাসগুলোতে বাংলাদেশে একটি সিনিয়র বাণিজ্য ও অনুসন্ধানী প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন।

সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন।

আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ