বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই: এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোনো শক্তিই ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে জোর করে তাড়িয়ে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
রোববার (৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্থানান্তর প্রস্তাবের তীব্র নিন্দা করে তিনি এসব কথা বলেন।

এরদোয়ান বলেন, ‘গাজা হাজার হাজার বছর ধরে সেখানকার বিদ্যমান অধীবাসীদের চিরন্তন মাতৃভূমি। সেখান থেকে তাদের সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমসহ পূর্ণ ফিলিস্তিন ফিলিস্তিনিদেরই থাকবে। খবর আনাদোলু এজেন্সির।

স্থানান্তরের প্রস্তাবের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ইহুদিবাদী সরকারের চাপে গাজা নিয়ে মার্কিন প্রশাসনের প্রস্তাবগুলো আলোচনার উপযুক্ত নয়।

ব্রিফকালে যুদ্ধবিরতি চুক্তির প্