বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


গাজা পুনরুদ্ধার বিষয়ে মালয়েশিয়ায় এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া আসছেন ।

দেশটির জনপ্রিয় গণমাধ্যম 'দি স্টার' অনলাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির সূত্রে জানিয়েছে, এই সফর মালয়েশিয়া ও তুরস্কের মধ্যে ভালো সম্পর্কের প্রতিফলন। দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে ক্রমাগত উন্নতি লাভ করেছে। বিশেষ করে ২০২২ সালের জুলাই মাসে দুই দেশের সম্পর্ক ‘ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব’ (কম্প্রিহেনসিভ স্ট্রাটেজিক পার্টনারশীপ - সিএসপি) পর্যায়ে উন্নীত হওয়ার পর থেকে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, মঙ্গলবার পুত্রজায়ার পারদানা পুত্রা কমপ্লেক্সে এরদোয়ানকে সরকারি আয়োজনে স্বাগত জানানো হবে। এরপর তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে দুই নেতা মালয়েশিয়া-তুরস্ক কম্প্রিহেনসিভ স্ট্রাটেজিক পার্টনারশীপ সম্পর্কের অগ্রগতির মূল্যায়ন করবেন। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, হালাল শিল্প, জ্বালানি সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংযোগ বৃদ্ধির মতো বিষয়গুলোতে আলোচনার গুরুত্ব থাকবে।