বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১৮


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণের এই ঘটনা ঘটে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, শনিবার নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে জ্বালানিবাহী ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন বলে দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা জানিয়েছে। এক সপ্তাহ আগে দেশটিতে একই ধরনের আরেকটি ঘটনায় প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছিলেন।

ফেডারেল রোড সেফটি কর্পসের মুখপাত্র ওলুসেগুন ওগুংবেমাইড গভীর রাতে এক বিবৃতিতে বলেছেন, রাস্তায় চলার একপর্যায়ে ট্রাকটির ব্রেক ব্যর্থতার সম্মুখীন হয় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্