বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা

৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ভূ-কম্পনটি অনুভূত হয়। খবর রয়টার্সের।

ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বুলেটিনে বলেছে, লেইট প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের কাছে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

এছাড়া ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি ও আফটারশকের বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।  সান ফ্রান্সিসকোর পুলিশ প্রধান বার্নি ক্যাটিগ জানান, ভূমিকম্পটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী ছিল।

তিনি ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এটি শক্তিশালী ছিল। আমাদের তাকের কিছু ছবির ফ্রেম পড়ে গিয়েছিল। তবে, ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানান ক্যাটিগ।

ফিলিপাইনে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার ‘এ অবস্থিত হওয়ায় সেখানে প্রায় সময়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ