তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্কি রিসোর্টের একটি হোটেলে রাতে আগুন লেগে অন্তত ১০ জন নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের হোটেলের রেস্তোরাঁয় রাতে আগুন ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয় এবং আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলি ইয়ারলিকায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে লিখেন, আগুন ছড়িয়ে পড়ার পর সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার ২৭৭ কর্মী ঘটনাস্থলে গেছে এবং আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করছে , তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন তুর্কি নিউজ টিআরটিকে জানান, রাত সাড়ে ৩টার দিকে ১১তলা হোটেলের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও দমকলকর্মীরা আগুন নেভাতে পারে à