ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভিরসহ তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পদত্যাগ করা ইতামার ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদী ধর্মীয় দল জিউইশ পাওয়ার পার্টির নেতা। তার দলের আরও দুই সদস্য পদত্যাগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভা থেকে।
চুক্তি অনুযায়ী, গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। নির্দিষ্ট সময়ের তিন ঘণ্টা পর এ চুক্তি কার্যকর হয়েছে। ইসরায়েলি জিম্মিদের তালিকা দেয়নি হামাস—এ অজুহাত তুলে যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত করছে ইসরায়েল।
জিউইশ পাওয়ার পার্টির পক্ষ থেকে বলা হয়à§