বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


খালেদা জিয়া : রাজনীতির লাইমলাইটে বেগমের প্রত্যাবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

১৯৮১ সালের ৩০ মে ভোরে বঙ্গোপসাগর থেকে উড়ে আসা মেঘ যেন আছড়ে পড়েছিল চট্টগ্রামে। দেশের দক্ষিণাঞ্চলীয় এই শহরের সার্কিট হাউসের ছাদে প্রচণ্ড বৃষ্টি আছড়ে পড়ার মধ্যেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোলাগুলির শব্দ শুনতে পান।

১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধে একজন পাকিস্তানি সৈনিক হিসেবে এবং পরবর্তী সময়ে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহকারী জাতীয়তাবাদী অফিসার হিসেবে ইতোমধ্যেই নিজের সাহসিকতার জন্য পরিচিত ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গোলাগুলির শব্দে লুকিয়ে পড়ার মতো কোনও মানুষ তিনি ছিলেন না। আর তাই নিজের নাইট স্যুট পরেই জিয়াউর রহমান বন্দুকের গুলির কারণ জানতে ঘর থেকে বেরিয়ে আসেন এবং ঠিক তখনই গুলির শিলাবৃষ্টি তাকে আক্ষরিক অর্থে ঝাঁঝরা করে দেয়।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করলেও খুনিরা ক্ষমতা দখলের চক্রান্তে ব্যর্থ হয় এবং অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুস সাত্তার তৎকালীন সেনাপ্রধান হোসাইন মোহাম্মদ এরশাদের সমর্থনে দ্রুত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।