বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


যুদ্ধবিরতি চুক্তির পরে গাজায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। যা রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এই সময়ের মধ্যেও অবরুদ্ধ এলাকাটিতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এতে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে। এ সব নিহতের মধ্যে ৩১ নারী ও ২৭ শিশু রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৭৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১০ হাজার ৪৫৩ জন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারী দল প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জানিয়েছেন, জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তিটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকের আগে শুক্রবার নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক হবে।

যুদ্ধবিরতি চুক্তির পর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, এই চুক্তি গাজার জনগণ এবং à¦