দাবানলে এখনও দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও অন্তত ১৩ জন।
এদিকে পাঁচদিনের ভয়াবহ তাণ্ডবের পর দাবানল ব্রিটেন উডদস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে নতুন করে মোড় নিয়েছে। পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে প্যালিসেইডসে দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে।
আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দাবানলে ২৪ জনের মধ্যে ১৬ জন ইটন ফায়ার জোন, আর ৮ জন প্যালেসাইড এলাকায় মারা যান। নিখোঁজ আছেন আরও অন্তত ১৩ জন। পুড়ে ছাই হয়ে গেছে ১২ হাজারের বেশি অবকাঠামো। এ ছাড়া ১৩ জন নিখোঁজ রয়েছেন।
গত মঙ্গলবার থেকে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় ছয়টি আলাদা দাবানল জ্বলে ওঠে। আজ সোমবার আবহাওয়া অফিস জানিয়েছে, সেখানে ১১০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বইতে পারে। এতে পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় প্যালিসেডস দাবানলটি আরও ১ হাজার একর জায়গা
