বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বিদায় বেলায় ইরানে হামলার খায়েশ বাইডেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

ইরানের পরমাণু কর্মসূচিকে বড় হুমকি হিসেবে দেখে পশ্চিমা গোষ্ঠী। তাই তেহরানের ওপর নিষেধাজ্ঞাসহ নানাভাবে ইরানকে চেপে ধরে রেখেছে তারা। আর এখানে আরেক কদম এগিয়ে ইসরায়েল। ইরানের পরমাণু স্থাপনায় বারবার হামলার হুমকি দিয়ে আসছেন নেতানিয়াহু। তবে অভিভাবক যুক্তরাষ্ট্রের সম্মতি না পেয়ে এগোতে পারেননি তিনি।

ওয়াশিংটন এতদিন ইরানের পরমাণু স্থাপনায় হামলার চিন্তা না করলেও এবার সেই পরিকল্পনাই করছেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন তিনি। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’।


প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তেহরানের প্রতিক্রিয়া কী হতে পারে, মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বাইডেন মনে করছেন, ইরান খুব সম্ভবত পরমানু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। তাই ইরান এই ভয়াবহ অস্ত্র হাতে পাওয়ার আগেই তেহরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চাইছেন তিনি।

এদিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার