টানা ২৪ বছরের শাসনামলের পতন ঘটার মুহূর্তে দেশ ছেড়ে পালাবেন, এমন কথা কাউকে ঘুণাক্ষরে বুঝতে দেননি সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদ। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান চাঞ্চল্যকর এ তথ্য দিয়েছে।
এক প্রতিবেদনে তারা জানিয়েছে, সিরিয়ার সাবেক একনায়ক বাশার আল-আসাদকে রাশিয়ার রাজধানী মস্কোতে বিষক্রিয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে। যদিও প্রতিবেদনটিতে নির্ভরযোগ্য কোনো সূত্রের উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার (২৯ ডিসেম্বর) মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি চলতি বছরের ডিসেম্বরের শুরুতে সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন। সেখানে তাঁকে নিরাপদে রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু সেই সুরক্ষার মধ্যেই এমন একটি ঘটনা ঘটল, যা বহু প্রশ্নের জন্ম দিয়েছে।
৫৯ বছর বয়সী আসাদ আচমকা অসুস্থ হয়ে চিকিৎসকদের ডেকে আনেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল এসভিআর à