বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিং বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) ৯২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে দেশটির কেন্দ্রীয় সরকার ৭ দিনে শোক ঘোষণা করেছে। এছাড়া তার শেষকৃত্য শনিবার (২৮ ডিসেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

দেশটির কর্মকর্তা জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় সরকার সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে। ভারতের অর্থনৈতিক সংস্কারের এই স্থপতির প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার বেলা ১১টায় মন্ত্রিসভা বৈঠকে বসবে৷

এছাড়াও ড. মনমোহন সিংয়ের শেষকৃত্য শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। তিনি জানান, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।

এদিকে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনমোহন সিংয়ের বিনয়ী ব্যক্তিত্ব ও একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবে ভূমিকার প্রশংসা করেন৷ তিনি বলেন, তার (মনমোহন) প্রজ্ঞা ও নম্রতা সর্বদা দৃশ্যমান ছিল।

অপরদিকে, লোকসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী তার ‘গুরু এবং পথনির্দেশকের’ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রাহুল গান্ধী বলেছেন, লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অত্যন্ত গর্বের সঙ্গে মনে রাখবেন। এছাড়া প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খার্গসহ আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সর্বদা ‘জাতির প্রতি তার সেবা, তার নিষ্কলঙ্ক রাজনৈতিক জীবন এবং তার পরম বিনয়ের’ জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার চলে যাওয়া জাতির জন্য বড় ক্ষতি।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ সব দলীয় কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে মনমোহন সিং ভারত সরকারে প্রথমবারের মতো যুক্ত হয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৩২ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ