শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

দেওবন্দের শায়েখে সানী অসুস্থ, দোয়ার কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| তাওহীদ আদনান ইয়াকুব ||

দারুল উলুম দেওবন্দের শায়খে সানী আল্লামা কমারুদ্দিন আহমাদ গৌরখপুরী-এর শারীরিক অবস্থা খুবই নাজুক। হযরতের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তার পরিবার।

বিষয়টি নিশ্চিত করেন হযরতের নাতি মাওলানা সুফিয়ান কাসেমী মক্কী।

তিনি জানান,  ১৮ ডিসেম্বর সারাদিন হযরত দেওবন্দের ফাইজান হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দেওবন্দ থেকে মিরাটের আনন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হজরতওয়ালার একটি অপারেশন হওয়ার কথা রয়েছে।

জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। বহুদিন যাবৎ বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়ে চলছেন। ভর্তিও হয়েছেন বিভিন্ন হাসপাতালে।

অবশেষে আজ শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় হযরতকে নিয়ে যাওয়া হয় মেরাট আনন্দ হাসাপাতালে।

তিনি সর্ব মহলের আলেম-উলামা, ছাত্রজনতা ও সাধারণ মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। দেশ-বিদেশে তার ছাত্রদের কাছে বিশেষ দোয়া কামনা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ