শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

সিরিয়ার অস্ত্র কারখানায় ইসরায়েলের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। কারখানাটি বিদ্রোহীদের হাতে যাওয়ার আশঙ্কায় এই হামলা চালানো হয়।

রোববার (৮ ডিসেম্বর) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের খবরে উচ্ছ্বসিত সিরিয়াবাসী। এমন সময়ে সিরিয়ার একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম বলছে, সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের নিয়ন্ত্রণাধীন কারখানাটি বিদ্রোহীদের হাতে যাওয়ার আশঙ্কায় এই হামলা চালানো হয়।

আইডিএফ প্রধান শনিবার সিরিয়া সীমান্ত পরিদর্শনের সময় বলেন, 'স্থানীয় কোনো পক্ষ যেন আমাদের দিকে অগ্রসর না হয়। প্রয়োজনে শক্তিশালী আক্রমণ ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে আমাদের।'

তবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতনের খবরে আইডিএফ বলেছে, তারা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

এর আগে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, পরিস্থিতি বিবেচনায় আইডিএফ সিরিয়ার সীমান্তবর্তী গোলান হাইটস অঞ্চল জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইসরায়েলি ট্যাঙ্ক গোলান মালভূমির সীমান্তবর্তী অঞ্চল অতিক্রম করছে বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ