শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

বাংলাদেশ নিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোয় কর্নাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনার প্রসঙ্গ তুলে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতের কর্নাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে রাজ্য পুলিশ। -খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন

সম্প্রতি বাংলাদেশে সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী হত্যার জেরে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে।

এরই সূত্রে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পাশাপাশি দেশটির জাতীয় পতাকায় আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। এমনই প্রেক্ষাপটে রাজ্যের সাবেক উপ-মুখ্যমন্ত্রী, দলত্যাগী বিজেপি নেতা ঈশ্বরাপ্পা প্রকাশ্যে একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তৃতা করছেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দল এবং ‘হিন্দু হিতরক্ষা সমিতি’র যৌথ সভায় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রসঙ্গে বক্তৃতা করতে গিয়ে ঈশ্বরাপ্পা একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। পাশাপাশি কড়া সমালোচনা করেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। এ  বক্তৃতার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এরই পরিপ্রেক্ষিতে কর্নাটকের পুলিশ ‘ঘৃণাভাষণের’ অভিযোগে মামলা করেছে ঈশ্বরাপ্পার বিরুদ্ধে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ