শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

বাংলাদেশি পর্যটকদের থাকতে দেবে না ত্রিপুরার কোন হোটেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার কোনো হোটেলে বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না। তাদের কোনো পরিষেবা দেওয়া হবে না। দ্য অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন সোমবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।

সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের

ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। এসবের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ত্রিপুরার সব হোটেলের ফ্রন্ট ডেস্কে বাংলাদেশি নাগরিকেরা যে নিষিদ্ধ এমন নোটিশ রাখতে হবে। নিরাপত্তা তল্লাশি বাড়ানোর জন্যও হোটেলগুলোকে বলা হয়েছে।

গতকাল ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা ছেড়া ও তাতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশন ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ