শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

হিজবুল্লাহর হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দেশটির একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলের সেনারা।

রবিবার তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে হিজবুল্লাহ যোদ্ধারা। এরপর সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক আলী হাশেম তায়ার থেকে জানিয়েছেন, রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছিল।

তিনি আরও বলেছেন, “তায়ারের আল-বায়াদা পাহাড় কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ পাহাড়। ইসরায়েলি সেনারা এটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যেন তায়ার এবং নাকুরার উপকূলবর্তী অঞ্চলটি তারা বন্ধ করে দিতে। যেখানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদরদফতর অবস্থিত।”

এই সাংবাদিক আরও জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই গুরত্বপূর্ণ ওই পাহাড়টিতে লড়াই হচ্ছিল। কিন্তু আজকে ট্যাংক বিধ্বংসী মিসাইল নিক্ষেপের পর ইসরায়েলিরা আর টিকতে না পেরে সেখান থেকে পিছু হটে।

এদিকে, স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী ব্যর্থ হলেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সেনারা। তায়ার লক্ষ্য করে রবিবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া রাজধানী বৈরুতেও হামলা অব্যাহত রেখেছে তারা। সূত্র: আল-জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ