শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রথমবার নির্বাচনী ভাগ্যপরীক্ষায় নেমে প্রত্যাশিতভাবেই ছক্কা হাঁকালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ওয়ানড়ের উপনির্বাচনে বড় জয়ের দিকে এগোচ্ছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রিয়াঙ্কা গান্ধী প্রায় ৪ লাখ ১০ হাজার ভোটে এগিয়ে আছেন।

প্রায় দুই দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও ভোট রাজনীতিতে এটাই কংগ্রেস সাধারণ সম্পাদকের হাতেখড়ি। প্রিয়াঙ্কার এই ভোট অভিষেককে স্মরণীয় করে রাখতে প্রাণপাত করেছে গোটা কংগ্রেস দল। লক্ষ্য ছিল, অন্তত পাঁচ লাখ ভোটের ব্যবধানে জেতানো জাতীয় স্তরে দলের অন্যতম মুখকে। কিন্তু উপনির্বাচনে ভোট অনেক কম পড়ায় সেই লক্ষ্য পূরণ হয়তো হবে না। তবে প্রিয়াঙ্কা জিতছেন একপেশে ভাবেই। কেরালার ওই কেন্দ্রে দ্বিতীয় স্থানে সিপিআই। বিজেপির নব্যা হরিদাস ওই কেন্দ্রে তৃতীয় স্থানে।

প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত রাহুল গান্ধীকে ছাপিয়ে যেতে পারেন কিনা সেটাই ছিল দেখার। ২০২৪ লোকসভা নির্বাচনে ৩ লাখ ৬৪ হাজারের বেশি ভোটে জেতেন রাহুল গান্ধী। কংগ্রেস চাইছিল রাহুলের সেই মার্জিন ছাপিয়ে প্রিয়াঙ্কাকে ৫ লাখের বেশি ভোটে জেতাতে। পাঁচ লাখ না হলেও রাহুলের ব্যবধানকে ছাপিয়েই গেলেন প্রিয়াঙ্কা। অবশ্য ২০১৯ সালে ওয়ানড়ে প্রথমবার লড়ে পাঁচ লাখের বেশি ভোটে জিতেছিলেন রাহুল।

প্রিয়াঙ্কার জয়ের ফলে সংসদে একসাথে প্রবেশ করছেন কংগ্রেসের তিন গান্ধী। রাহুল গান্ধী রায়বরেলি থেকে সাংসদ হিসাবে লোকসভায় রয়েছেন। প্রিয়াঙ্কাও ওয়ানড় থেকে জিতে পার্লামেন্টে যাচ্ছেন। প্রথমবার ভাই-বোন একসাথে লোকসভায় বিজেপিকে আক্রমণ করবেন। সোনিয়া গান্ধী আগেই রাজ্যসভায় গেছেন।

সূত্র : সংবাদ প্রতিদিন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ