শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রবিউল আউয়াল উপলক্ষে ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনে’র নানা উদ্যোগ জমজমকে ঘিরে জনবসতির সূচনা হবিগঞ্জে পুনরায় গ্যাস সরবরাহ চালু জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন দুই মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেমোক্রেটদের হতাশার দিনেও আশার আলো হয়ে দাঁড়িয়েছেন দুই মুসলিম নারী রাশিদা তালাইব ও ইলহান ওমর। টানা চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদে জয়ী হলেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি মার্কিন সদস্য রাশিদা তায়েব। তিনি মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন। ওই ডিসট্রিক্টে বড়সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস।

আর সোমালিয়ান বংশোদ্ভূত ইলহান ওমর জয় পেয়েছেন মিনেসোটাতে। এর আগে দুইবার তিনি অঞ্চলটির দায়িত্বে ছিলেন।

বুধবার (৬ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিদা তায়েব গাজা যুদ্ধে ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তার জন্য কঠোর সমালোচনা করেছিলেন। তিনি রিপাবলিকান প্রার্থী জেমস হুপারকে পরাজিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ওমর তার নির্বাচনী প্রচারে কঠোর পরিশ্রমের জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, “আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। নির্বাচনী প্রচারণায় আমরা এক লাখ ১৭ হাজার ৭১৬ জনের বাসায় গিয়েছি। আমরা এক লাখ ৮ হাজার ২২৬টি কল করেছি ও এক লাখ ৪৭ হাজার ৩২৩টি ম্যাসেজ পাঠিয়েছি। এটি আমাদের সকলের ভালো ভবিষ্যতের জন্য একটি বিজয়। আমি আগামী দুই বছর আপনাদের সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে উন্মুখ হয়ে আছি।”

তালেব এবং ওমর দুজনেই "দ্য স্কোয়াড" নামে পরিচিত আইন প্রণেতাদের অনানুষ্ঠানিক গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটি আলেকজান্দ্রা ওকাসিও-কর্টেজসহ কংগ্রেসের প্রগতিশীল সদস্যদের নিয়ে গঠিত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ