বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইরানে ইসরায়েলের হামলা, তেহরানে ব্যাপক বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরানে হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান এবং তার মিত্রদের দ্বারা ক্রমাগত আক্রমণের প্রেক্ষিতে এ হামলা চালাচ্ছে।

শনিবার (২৬ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, তেহরান এবং কারাজ শহরের আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, তেহরানে তারা মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছে। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠেছে।

এদিকে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে, অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা মানুষের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় ১২ জন ফিলিস্তিনি নাগরিক নিহতের খবর পাওয়া গেছে।

হিজবুল্লাহ বলেছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর ওদাইসির উপকণ্ঠে ১২ জনের বেশি ইসরায়েলি সৈন্যকে হত্যা ও আহত করেছে। তাদের স্থল যুদ্ধ অব্যাহত এখনো রয়েছে।

অন্যদিকে খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ১৪ শিশুসহ এক পরিবারের অন্তত ৩৮ জন নিহত হয়েছে।

লেবানন-ইসরায়েল যুদ্ধে সংবাদ সংগ্রহ করতে যাওয়া তিন সাংবাদিক লেবাননের দক্ষিণ হাসবাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে অবরুদ্ধ গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলার প্রেক্ষিতে ইসরায়েলে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এরপরই ইরানকে এর চরম মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছে ইসরায়েল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ