বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাকিস্তানজুড়ে পিটিআই’র বিক্ষোভের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জরুরি অবস্থার মধ্যেই পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। এ দিন জুমার নামাজের পর বড় শহরগুলোতে আগের নির্ধারিত স্থানেই এই বিক্ষোভ শুরু হবার কথা রয়েছে। খবর ডন।

পিটিআই পাঞ্জাবের ভারপ্রাপ্ত সভাপতি হাম্মাদ আজহার সব দলের নেতাকর্মী ও সমাজের সব অংশের মানুষকে প্রতিবাদের জন্য বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তবে পিটিআই বিক্ষোভের জন্য অনড় অবস্থানে থাকায় পাঞ্জাব সরকার প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। আগামী দুই দিন এই আদেশ জারি থাকবে।

পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও হুমকির ধারণার কারণে সব ধরনের বিক্ষোভ, মিছিল এবং এই জাতীয় অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে পাঞ্জাব সরকার প্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে।

এদিকে পিটিআই লাহোরের সভাপতি শেখ ইমতিয়াজ মাহমুদ ঘোষণা করেছেন, শুক্রবার দুপুর ২টায় লিবার্টিতে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে পিটিআইকে একটি সন্ত্রাসী দল বলার জন্য পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা মালিক আহমেদ খান ভাচার মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নিন্দা করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ