বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেবাননের পৌরসভা ভবনে ইসরায়েলি হামলা, মেয়রসহ নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের মধ্যে নাবাতিহে ইসরায়েলি হামলার পরে ক্ষতিগ্রস্ত স্থানের দৃশ্য

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের মধ্যে নাবাতিহে ইসরায়েলি হামলার পরে ক্ষতিগ্রস্ত স্থানের দৃশ্য দেখা যাচ্ছে। গতকালের ছবি
লেবাননের দক্ষিণাঞ্চলে একটি পৌরসভা ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই পৌরসভার মেয়রও রয়েছেন। বর্বর এই হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

হামলার সময় মেয়র সেখানে বৈঠক করছিলেন এবং হামলায় পৌর সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের একটি প্রধান শহরে পৌর সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে। এতে মেয়রসহ ১৬ জন নিহত হয়েছেন।

গত মাসের শেষের দিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকে দেশটির রাষ্ট্রীয় ভবনে এটিই সবচেয়ে বড় হামলা।

লেবাননের কর্মকর্তারা এই হামলার নিন্দা জানিয়েছেন। প্রাদেশিক রাজধানী নাবাতিহে হওয়া এই হামলায় অন্তত ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা অভিযোগ করেছেন, এই হামলা প্রমাণ করে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে এখন লেবানন রাষ্ট্রকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েল “ইচ্ছাকৃতভাবে” কাউন্সিলের বৈঠকে হামলা করেছে। তিনি বলেছেন, শহরের পরিষেবা এবং ত্রাণ পরিস্থিতি নিয়ে পৌরসভা ভবনে আলোচনা করার সময় দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে মিউনিসিপ্যাল ​​কাউন্সিলের সভাকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালায়।

লেবাননে জাতিসংঘের মিশন (ইউএনআইএফআইএল) বলেছে, তাদের শান্তিরক্ষীরা বুধবার সকালে দক্ষিণ লেবাননের কেফার কেলার কাছে তাদের ওয়াচটাওয়ারে ইসরায়েলি ট্যাংক থেকে গুলি ছুড়তে দেখেছেন। এতে দুটি ক্যামেরা ধ্বংস হয়েছে এবং টাওয়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও ইউনিফিল জানিয়েছে।

অবশ্য ইউনিফিলের বিবৃতির বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিহে পৌরসভা ভবনগুলোতে বিমান হামলায় মেয়র এবং আরও ১৫ জনকে হত্যার ঘটনায় ইসরায়েলের সমালোচনা করেছেন।

বুধবারের এই হামলায় নিহতদের মধ্যে অন্তত পাঁচজন পৌরসভার কর্মীও রয়েছেন যারা ওই এলাকায় থাকা বেসামরিক লোকদের সহায়তার সমন্বয়কারী ছিলেন বলে নাবাতিহের গভর্নর হাওয়াইদা তুর্ক বিবিসিকে জানান।

তবে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তাদের বাহিনী ওই এলাকায় কয়েক ডজন হিজবুল্লাহ যোদ্ধাকে লক্ষ্যবস্তু করে অভিযান চালিয়েছে এবং ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ব্যবহৃত একটি টানেল ধ্বংস করেছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ