বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেবাননে জাতিসংঘের প্রধান ফটক গুঁড়িয়ে দিলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) প্রধান ফটক গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাংক। রবিবার (১৩ অক্টোবর) এমন অভিযোগ করেছে সংস্থাটির শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল। এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্য এক্সে ইউএনআইএফআইএল-এর অফিশিয়াল পেইজ থেকে জানানো হয়, লেবাননে তাদের অবস্থানের ওপর অতিরিক্ত ইসরায়েলি লঙ্ঘন রিপোর্ট করা হয়েছে।  রোববার সংস্থাটির প্রধান ফটক দিয়ে ইসরায়েলি ট্যাংক জোরপূর্বক প্রবেশ করেছে।

এ বিষয়ে এক্সে করা পোস্টে সংস্থাটি জানায়, ‘ইউএনআইএফআইএল-এর আদেশপত্রে সংস্থার কার্যক্রম পরিচালনায় চলাফেরার স্বাধীনতা প্রদান করে এবং এতে যেকোনও সীমাবদ্ধতা রেজোল্যুশন ১৭০১ এর লঙ্ঘন।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘আমরা এই ধরণের ভয়াবহ লঙ্ঘনের জন্য আইডিএফ-এর কাছে ব্যাখ্যা চেয়েছি।’

এদিকে, রবিবার (১৩ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘকে অবশ্যই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্দেশে হিব্রু ভাষায় দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি ও সংঘাতময় এলাকা থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহারে সময় হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ